প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ১:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১১, ২০২৪, ৮:৩১ অপরাহ্ণ
মধ্যনগরে, ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

রবি মিয়া ধর্মপাশা সুনামগঞ্জ( প্রতিনিধি) সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মধ্যনগর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে ওই বিদ্যালয়টির ৪৫জন এসএসসি পরীক্ষার্থীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার দুপুরে বিদ্যালয় কর্তৃপক্ষ এই অনুষ্ঠানের আয়োজন করে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোবারক হোসেন তালুকদার এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক নূরুল ইসলাম। সহকারী শিক্ষক শরীফ উদ্দিনের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির বিদ্যুৎসাহী সদস্য আলহাজ্ব জহিরুল হক,সহকারী শিক্ষক আবু ছালেক,মোফাচ্ছেল হোসেন ,এসএসসি পরীক্ষার্থী ঐশ্বী রায় প্রমুখ। এর আগে সেখানে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2026 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.