প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৭:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১২, ২০২৪, ১০:১৪ অপরাহ্ণ
জগন্নাথপুরে নির্যাতন মামলার আসামী কুমিল্লা থেকে গ্রেপ্তার

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
নারী নির্যাতন মামলার আসামী শামীম (৪০) কে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে জগন্নাথপুর থানা পুলিশ।
আদালত ও থানা সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই অলক দাস এর নেতৃত্বে একদল পুলিশ ১১ ই ফেব্রুয়ারী রোজ রবিবার বিকাল প্রায় ৪ ঘটিকার সময় কুমিল্লা জেলার কান্দিপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলাধীন রাজানগর গ্রামস্থ গুচ্ছগ্রামে বসবাসকারী সারাজ উদ্দিন এর ছেলে জগন্নাথপুর থানার নারী ও শিশু নির্যাতন মামলার আসামী শামীম মিয়া(৪০) কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। সে দীর্ঘদিন ধরে পুলিশ এর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিল। গ্রেপ্তারকৃত আসামী শামীম মিয়া (৪০) কে ১২ ই ফেব্রুয়ারী রোজ সোমবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করে থানা পুলিশ। আদালতের বিজ্ঞ বিচারক তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করেছেন।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2026 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.