আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
যে হাতের লেখনিতে পাওয়া যায় প্রতিদিনের খবরাখবর সেই হাতেই করে আসছেন মানবসেবা।
আজ বৃহস্পতিবার ( ১৫ ফেব্রুয়ারি) দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সাংবাদিক প্লাবন শুভ'র শুভ জন্মদিন।
প্লাবন শুভ ফুলবাড়ীর শহীদ স্মৃতি আদর্শ কলেজের বি.এ (অনার্স) তৃতীয় বর্ষের বাংলা বিভাগের একজন শিক্ষার্থী। এছাড়াও তিনি ফুলবাড়ীর ঐতিহ্যবাহী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক। দেশের জাতীয়, স্থানীয় ও অনলাইন পত্রিকার ফুলবাড়ী প্রতিনিধি হিসেবে কর্মরত।
তাঁর শুভ জন্মদিনে দীর্ঘায়ু কামনা ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন পরিবার, আত্মীয়-স্বজন, শিক্ষক, সহপাঠী, শুভানুধ্যায়ী ও সাংবাদিকসহ বিভিন্ন মহলের কর্মকর্তারা।
প্লাবন শুভ'র আগামী দিনে সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আশির্বাদ ও দোয়া কামনা করেছেন তাঁরা। ##
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম