প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ২:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ৬:৪২ অপরাহ্ণ
মধ্যনগরে, ২০ দরিদ্র পরিবারের মাঝে সুদ মুক্ত ক্ষুদ্র ঋণের চেক বিতরণ

রবি মিয়া ধর্মপাশা(সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনওর) কার্যালয়ের কক্ষে পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় দরিদ্র জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়ন ও দারিদ্র বিমোচনে উপজেলার চামরদানী ও সোলেমানপুর গ্রামের ২০ জন নারী সদস্যের প্রত্যেকের মধ্যে ২৫হাজার টাকা মুল্যের সুদমুক্ত ক্ষুদ্র ঋণের চেক বিতরণ করা হয়েছে। বুধবার বিকেল চারটার দিকে উপজেলা সমাজ সেবা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) অতীশ দর্শী চাকমা। এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌফিক আহম্মেদ, ইউনিয়ন সমাজকর্মী সোহেল আহম্মেদ, সাংবাদিক নির্মল চন্দ্র সরকার প্রমুখ।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2026 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.