প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৮:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ১০:০৭ অপরাহ্ণ
জগন্নাথপুরে চোর চক্রের সদস্য “মারুফ” গ্রেপ্তার

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে চোর চক্রের সক্রিয় সদস্য মারুফ (২৩) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
স্থানীয় ও থানা সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোঃ মিজানুর রহমান ১৭ ই ফেব্রুয়ারী রোজ শনিবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত শ্রীধরপাশা গ্রাম নিবাসী মোঃ আলমাছ মিয়ার ছেলে আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য মারুফ মিয়া(২৩)কে তার নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃত আসামীকে ১৮ ই ফেব্রুয়ারী সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।
জগন্নাথপুর থানার এসআই মিজানুর রহমান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত মারুফ মিয়া একজন দাগী চোর। তার বিরুদ্ধে ইলেকট্রনিকস দ্রব্যাদী চুরির অভিযোগ রয়েছে। আগামীকাল তাকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2026 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.