প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১১:১১ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২০, ২০২৪, ৮:৩৩ অপরাহ্ণ
ধর্মপাশায় বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

রবি মিয়া ধর্মপাশা সুনামগঞ্জ( প্রতিনিধি)
ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ বাজার সংলগ্ন ঐতিহ্যবাহী বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতি বছরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ বেলা ১১ টার দিকে উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ হারুন রশিদের সভাপতিত্বে পরিচালনা করা হয়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা মহিলা ভাই চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোজাম্মেল হক ইকবাল চেয়ারম্যান পাইকুরাটি ইউনিয়ন পরিষদ । পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী কোরআন থেকে তেলাওয়াত, শরীর চর্চা, মেয়েদের শারীরিক কসরত প্রদর্শন , দৌড়,লাফ,যেমন খুশি তেমন সাজো, নৃত্য, কুইজ প্রতিযোগিতা ইত্যাদি আইটেম দিয়ে পুরো অনুষ্ঠানটি পরিচালিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ নুরুল ইয়াহিয়া(শাহিন)। বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৩৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই অত্যন্ত সুনামের সাথে অত্র এলাকায় শিক্ষাদান কর্মসূচির পাশাপাশি শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য বার্ষিক এই ক্রীড়া প্রতিযোগিতাটি আয়োজন করে থাকে। এ বিষয়ে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হারুনু রশিদ স্বাগত বক্তব্যে বলেন,'ছেলে মেয়েদের পড়াশোনার পাশাপাশি শারীরিক এবং মানসিক বিকাশের জন্য খেলাধুলা ও শরীরচর্চার কোন বিকল্প নেই।'উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ, বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিকা,সচেতন অভিভাবক সহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2026 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.