প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৩:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৮, ২০২৪, ৬:৪২ অপরাহ্ণ
জগন্নাথপুরে হযরত টেকই শাহ্ (রহঃ) এর মাজারে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
পীরে কামীল হযরত টেকই শাহ্ (রহঃ)এর বার্ষিক উরুস মোবারক উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রতি বছর ১৫ ই ফাল্গুন হযরত টেকই শাহ (রহঃ) এর মাজার শরীফে বার্ষিক উরুস মোবারক ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় গতকাল ১৫ ই ফাল্গুন ২৮ শে ফেব্রুয়ারী দিবাগত রাতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বালিকান্দী মোকাম বাড়ীস্থ পীরে কামীল হযরত টেকই শাহ (রহঃ)এর মাজার শরীফে উরুস মোবারক পূর্ব সময়ে বাদ আছর মাজার প্রাঙ্গণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত মিলাদ মাহফিল শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেছেন হযরত মাওলানা মোঃ আব্দুল জলিল জালালী।
এসময় হযরত টেকই শাহ (রহঃ) এর হাজার হাজার ভক্ত আশেকান বৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2026 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.