প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৯:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৮, ২০২৪, ৬:৩৮ অপরাহ্ণ
ধর্মপাশায় ৭জন হাফেজে কোরআনকে সংবর্ধনা

রবি মিয়া ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদর ইউনিয়নের ধর্মপাশা আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসার হলরুমে মাদ্রাসার ৭জন হাফেজে কোরআনকে বুধবার বেলা দুইটার দিকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
স্থানীয় আর রহমান ছাত্র সংসদ এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। ধর্মপাশা আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত মোহতামিম হাফেজ রহমত উল্লাহর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন হাফেজ মাওলানা সাইফুল্লাহ নোমান।
ধর্মপাশা আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ হুজ্জাতুল্লাহ নাঈমের সঞ্চালনে বক্তব্য দেন হাফেজ আনোয়ার হোসেন আজাদী, মুফতি মোবারক হোসেন আহম্মদপুরী, ধর্মপাশা আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ জাকারিয়া, খলিলুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে ওই মাদ্রাসার ৭জন হাফেজে কোরআন ও চারজন শিক্ষক কে ক্রেস্ট দেওয়া হয়। এ ছাড়া মাদ্রাসায় শিক্ষার্থীদের নিয়মিত উপন্থিতি ও কোরআন তেলওয়াত বেশি করায় ৫ জন শিক্ষার্থীকে উপহার সামগ্রী দেওয়া হয়।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2026 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.