প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৯:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৪, ২০২৪, ৮:৩৪ অপরাহ্ণ
ধর্মপাশায় বিনামুল্যে ৪০জন কৃষকের মধ্যে গাছের চারা,বীজ,সার বিতরণ

রবি মিয়া ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় উপজেলার সেলবরষ, পাইকুরাটি ও ধর্মপাশা সদর ইউনিয়নের ৪০জন কৃষকের প্রত্যেকের মধ্যে সোমবার দুপুরে বিনামুল্যে ছয়টি করে ফলজ গাছের চারা, বিভিন্ন জাতের ১৯প্যাকেট সবজীর বীজ,পাঁচ কেজি ইউরিয়া ,পাঁচ কেজি ডিএপি,পাঁচ কেজি এমওপি সার ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কামরুল হাসান,উপসহকারী কৃষি কর্মকর্তা প্রশান্ত বিশ্ব শর্মা, রায়হান হোসেন হৃদয় প্রমুখ।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2026 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.