প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৯:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৯, ২০২৪, ৮:৫৪ অপরাহ্ণ
ধর্মপাশায় ‘শিখি শিখতে সহায়তা করি নামের ভিন্ন ধর্মী অনুষ্ঠান

রবি মিয়া ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে সৃজনশীল কাজের অংশ হিসেবে 'শিখি শিখতে সহায়তা করি' নামের এক ভিন্নধর্মী অনুষ্ঠান হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার ধর্মপাশা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয় যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে ওই দুটি বিদ্যালয়ের ৫৬জন ছাত্র ছাত্রী অংশ নেয়। অনুষ্ঠানে ক দলের ২৮জন ছাত্র ছাত্রী স্বরচিত কবিতা, ছড়া, কৌতুক লিখে দেওয়ালিকা তৈরি এবং খ দলের ২৮জন ছাত্র ছাত্রী কাগজ দিয়ে ফুল,পাখি, গাছ, মাছ তৈরি করে তা প্রদর্শন করে। বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্মপাশা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজমুল হায়দার। বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ নূরুল ইয়াহিয়ার পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলার নজরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মোমেন, বড়খলা আহাদেন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, ধর্মপাশা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সামরুল হাসান, সাংবাদিক মনোয়ার হোসেন মজুমদার লিপু,সাকিন শাহ, পঞ্চম শ্রেণির ছাত্রী সৈয়দা তৌহিদা,তোয়া হক,আরতী সরকার,মরিয়ম আক্তার,পঞ্চম শ্রেণির ছাত্র ফোয়াদ হোসেন সিয়াম প্রমুখ।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2026 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.