প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৭:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১১, ২০২৪, ৮:১২ অপরাহ্ণ
ধর্মপাশা ও মধ্যনগরে হাওরের ফসলরক্ষা বাঁধের প্রকল্প কাজ পরিদর্শন করেন মহা পরিচালক

রবি মিয়া ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার চন্দ্র সোনার থাল, কাইলানী ও গুরমা হাওরের বিভিন্ন ফসলরক্ষা বাঁধের প্রকল্প কাজ সরোজমিনে পরিদর্শন করেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মহা পরিচালক আমিরুল হক ভূঁইয়া। সোমবার বেলা সাড়ে ১২টা থেকে বিকেল চারটা পর্যন্ত তিনি বাঁধের এসব প্রকল্প কাজ ঘুরে দেখেন। এ সময় বাঁধের কাজে নিয়োজিত পিআইসিদেরকে তিনি হাওরের বোরো ফসল কেটে কৃষকেরা ঘরে তোলার পূর্ব পর্যন্ত বাঁধ পুননির্মাণ কাজ পাহারা দেওয়ার জন্য তাঁদেরকে নির্দেশ দেন। পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলন পাউবোর সিলেট বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী খুশি মোহন সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলাম, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার, উপবিভাগীয় প্রকৌশলী প্রিতম পাল, উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, নুর আলম প্রমুখ।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2026 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.