রিপন কান্তি গুণ, বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি;
নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুল আউলকে (৫৫) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
নেত্রকোনা জেলা শহরের একটি এলাকা থেকে সোমবার সন্ধ্যায় তাকে গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করে।
জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার হওয়া আব্দুল আওয়াল জেলার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সদস্য সচিব।
ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়ালের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা মজিবর রহমান, কুল্লাগড়া ইউপির সাবেক চেয়ারম্যান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নেতা সুব্রত সাংমা হত্যা, খুন, অস্ত্র, নাশকতা, মাদক ও সীমান্তে চোরাচালানসহ একাধিক মামলা রয়েছে।
নেত্রকোনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান বলেন, কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুল আউয়ালকে নাশকতা ও বিস্ফোরক আইনে একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের আগেও তিনি নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন। বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে রাখা রয়েছে।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম