প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১০:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৩, ২০২৪, ১০:১৬ অপরাহ্ণ
ধর্মপাশায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রবি মিয়া ধর্মপাশা প্রতিনিধি
১৭মার্চ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫মার্চ গণহত্যা দিবস এবং ২৬মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুণ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে। ইউএনও মোহাম্মদ গিয়াস উদ্দীনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) অলিদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না,ধর্মপাশা থানার ওসি মো.শামসুদ্দোহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ (বিলকিস), জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী,.ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারস্যান মোকাররম হোসেন, সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা প্রমুখ।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2026 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.