প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৪, ২০২৪, ৮:১৫ অপরাহ্ণ
জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুর উপজেলা সদর বাজারের তিনটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৫হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত এর বিচারক মোঃ আল-বশিরুল ইসলাম ও রিয়াদ বিন ইব্রাহিম ভূঁইয়া সা-আধ।
পবিত্র মাহে রমজাুল মোবারক উপলক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৩ ই মার্চ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদর জগন্নাথপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্যাট মোঃ আল-বশিরুল ইসলাম ও জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঁইয়া সা-আধ। এসময় দোকানে মালামাল এর মূল্য তালিকা না থাকায় জগন্নাথপুর বাজারস্থ আল্লাহর দান ফলের দোকানে ৪ হাজার টাকা, পাঠাগার মসজিদ মার্কেটস্থ ফাস্টফুড দোকানে ৫ শত টাকা ও দীপ ভেরাইটিজ স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত এর বিচারক আল-বশিরুল ইসলাম ও রিয়াদ বিন ইব্রাহিম ভূঁইয়া সা-আধ। এসময় জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্যাট মোঃ আল-বশিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রমজান উপলক্ষে বাজার তদারকি করতে গিয়ে গতকাল জগন্নাথপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত এর অভিযান অব্যাহত থাকবে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে ফুটপাত থেকে দোকান সরাতে নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2026 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.