রিপন কান্তি গুণ, সিনিয়র নেত্রকোনা জেলা প্রতিনিধি;
সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে নেত্রকোনায় উদযাপিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন।
আজ (১৭ মার্চ) রবিবার জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক চত্বরে ও পুলিশ প্রশাসনের আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ে এবং জেলা আওয়ামী লীগ অফিসে দিবসটি উপলক্ষে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত 'চেতনার বাতিঘর' ভাস্কর্যে জেলা প্রশাসক শাহেদ পারভেজ পুস্পস্তবক অর্পণ করেন। সকাল সাড়ে ৯টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে স্থাপিত 'মুক্তির মহানায়ক' ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণ করেন জেলা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ।
এরপর মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, পৌরসভা, জেলা আওয়ামী লীগ, সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন একে একে শ্রদ্ধা নিবেদন করে। পরে একে একে সর্বস্তরের জনগণ পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতির জনককে শ্রদ্ধা জানায়।
এছাড়াও সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম