প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৭:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২০, ২০২৪, ১০:৩২ অপরাহ্ণ
মধ্যনগরে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রবি মিয়া ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মধ্যনগর ইউনিয়ন পরিষদ হলরুমে বোরো ধানে ব্লাস্ট রোগ প্রতিরোধে কৃষকদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা বুধবার বেলা ১২টার দিকে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই সভার আয়োজন করে। মধ্যনগর ইউনিয়ন পরিষদের
প্যানেল চেয়ারম্যান সনেট তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না। উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কামরুল হাসান, সাংবাদিক কুতুবউদ্দিন তালুকদার, কৃষক মৃত্যুঞ্জয় সরকার প্রমুখ। সভাশেষে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2026 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.