প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৭:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২১, ২০২৪, ৮:২৫ অপরাহ্ণ
ধর্মপাশায় কৃষি প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রবি মিয়া ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ফ্লাড রিকন্সট্রাকশান ইমারজেন্সি এসিস্ট্যান্স প্রজেক্ট (ফ্রিপ) এর আওতায় কৃষি প্রযুক্তি বিষয়ক দিনব্যাপি এক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই প্রশিক্ষণের আয়োজন করে। এতে উপজেলার সেলবরষ ও পাইকুরাটি ইউনিয়নের ৬০জন কৃষক এই প্রশিক্ষণে অংশ নেয়। প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মো: আনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2026 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.