প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৩:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৩, ২০২৪, ৯:২৪ অপরাহ্ণ
ধর্মপাশা পাইকুরাটি ইউনিয়নের মটরসাইকেল শ্রমিক ভাইদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রবি মিয়া সুনামগঞ্জ ধর্মপাশা (প্রতিনিধি)
ধর্মপাশা উপজেলা পাইকুরাটি ইউনিয়নে মোটরসাইকেল শ্রমিক ভাইদের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে ,পিন্টু দে পলাশের সভাপতিত্বে ইফতার মাহফিল আয়োজন করে, ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, পাইকুরাটি ইউনিয়নের মোটরসাইকেল শ্রমিক সভাপতি পিন্টু দে পলাশ, গাছতলা বাজারের সাবেক বণিক সমিতির সভাপতি এরশাদ আকন্দ, গাছতলা নতুন বাজারের বণিক সমিতির কোষাধ্যক্ষ রিপন মিয়া, পাইকারি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মামুন মেম্বার, একিমোর রেজা আকন্দ ও মোখলেসুর রহমান সহ প্রমুখ।
মটরসাইকেল শ্রমিক ভাইয়েরা আরো বলেন, মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টির প্রত্যাশায় আমরা মুসলমানরা এক মাস ধরে রোজা পালন করি, যার মূল দর্শন হলো আত্মসমর্পণ। ধৈর্য, সংযম, আত্মনিয়ন্ত্রণ, আনুগত্য এবং আত্মশুদ্ধির শিক্ষায় দীক্ষিত হয়ে পারস্পরিক শ্রদ্ধায় সৌহার্দ্য, শান্তি, সমৃদ্ধি এবং সহিষ্ণুতা বৃদ্ধি পাবে। ফলে সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষের মধ্যে মানবিক মূল্যবোধের প্রসার হবে।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2026 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.