প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ১২:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৪, ২০২৪, ৯:০৭ অপরাহ্ণ
কলকলিয়ায় বিএনপি নেতা এম সাদিকুর রহমান নান্নু’র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক এম সাদিকুর রহমান নান্নু'র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র সাধারন সম্পাদক এম সাদিকুর রহমান নান্নু'র আয়োজনে ২৪ শে মার্চ রোজ রবিবার স্থানীয় কলকলিয়া বাজারে রোজাদার মুসলিম উম্মাহ'র সম্মানার্থে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার পূর্ব সময়ে বিশেষ মোনাজাত পরিচালনা করেছেন কলকলিয়া বাজার জামে মসজিদ এর ইমাম হাফিজ মাওলানা মোঃ আছাদ উদ্দীন।
উক্ত ইফতার মাহফিলে জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক সংগঠন এর নেতাকর্মী বৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2026 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.