প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১১:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৪, ২০২৪, ৯:০৩ অপরাহ্ণ
জগন্নাথপুরে ভিজিডি’র চাল বিতরণ সম্পন্ন

স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুর এর কলকলিয়া ইউনিয়নে হত-দরিদ্র মানুষের মাঝে ভিজিডি'র চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
২৪ শে মার্চ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়ন এর হত-দরিদ্র ২শত ৯৭ জন ভিজিডি কার্ডধারী মানুষের মাঝে পরিষদ প্রাঙ্গণে জনপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করেছেন অত্র ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া।
এসময় উপস্থিত ছিলেন, ১ নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান আব্দুল হাসিম, অত্র ইউনিয়ন পরিষদ এর মেম্বার মসিক আহমদ, আব্দুল কাইয়ূম, জসীম উদ্দিন মিন্টু, সাদিক আলম, আজিজুল হক, ছালিক মিয়া, মহিলা মেম্বার স্বপ্না রানী, হুসনারা বেগম রিসনারা, কালেক্টর জিতেন্দ্র দেবনাথ, ফুজায়েল আহমদ ও গ্রাম পুলিশ বৃন্দ সহ সুবিধাভোগী জনসাধারণ।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2026 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.