
রবি মিয়া ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের সরস্বতীপুর গ্রামের সামনে থাকা গুরমা হাওরে গত বৃহস্পতিবার বিকেলে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে স্যংঘর্ষের ঘটনায় থানায় মামলা হয়েছে। উপজেলাে সরস্বতীপুর গ্রামের আহত গোলাম মৌলার (৬০) ভাতিজা আক্তার মিয়া (৩১) বাদী হয়ে রবিবার সকালে একই গ্রামের সামছু মিয়ার (৬০)সহ ৪০জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২০-২৫জনকে আসামি করে ধর্মপাশা থানায় এই মামলা করেছেন।
ধর্মপাশা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সরস্বতীপুর গ্রামের গোলাম মৌলা ও সামছু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমির সীমানা নির্ধারণ ও মসজিদের কমিটি গঠন নিয়ে বিরোধ চলে আসছে। গত বৃহস্পতিবার বিকেল সোয়া পাঁচটার দিকে এই দুই পক্ষের সংঘর্ষে নারী পুরুষসহ অন্তত ৩৫জন আহত হন।
ধর্মপাশা থানার ওসি মো.শামসুদ্দোহা বলেন, সংঘর্ষের ঘটনায় এক পক্ষ থানায় মামলা করেছেন।অপর পক্ষের মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম