প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ১২:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২৪, ৯:৩৮ অপরাহ্ণ
গোধূলির সৌন্দর্যে নদীর তীরে ইফতার

বামনা (বরগুনা) প্রতিনিধি
কোলাহলময় পরিবেশ থেকে একটু দূরে। মৃদুমন্দ বাতাসে খোলা আকাশের নিচে নদীর তীরে ইফতার আয়োজন নিয়ে বসেছেন একদল তরুণ। তারা বরগুনার বামনা থানার বিভিন্ন এলাকায় থাকেন। বাজার থেকে খানিকটা নির্মল পরিবেশে ইফতার করতে বামনা উপজেলার বিষখালি নদীর তীরে এসেছেন তাঁরা।
বিষখালি নদীতে কোলাহলমুক্ত ইফতারের জন্য উপজেলার দূর-দূরান্ত থেকে তরুণেরা ছুটে আসেন। নদীর তীরে বিভিন্ন জায়গায় তাঁরা ইফতার করেন।
সোমবার (২৫ মার্চ) বিকেলে নদীর তীরে গিয়ে দেখা যায়, একদল তরুণ ইফতারের আয়োজন করেছে। বিভিন্ন ধরনের ইফতার তারা সংগ্রহ করে এনেছেন বাজারের ইফতারির দোকান থেকে। পেঁয়াজি, বেগুনি, ডিম, খেজুর, জিলাপি, বিভিন্ন ধরনের ফল ও তেহারিসহ নানা ধরনের ইফতারির আয়োজন রয়েছে।
আয়োজনকারী তরুণরা বলেন, 'বাসায় বা বাজারে ইফতার আর নদীর তীরে ইফতারের মধ্যে অনেক পার্থক্য। নদীর তীরে এই কোলাহল মুক্ত নির্মল পরিবেশ ইফতারের অনুভূতি আলাদা। আমরা প্রতিবছর এখানে ইফতার করতে আসি।'
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2026 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.