প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২৪, ৯:৪২ অপরাহ্ণ
ধর্মপাশায় জলমহালের তলা শুকিয়ে অবৈধভাবে মাছ শিকার,ইজারা বাতিলের সুপারিশ

রবি মিয়া ধর্মপাশা সুনামগঞ্জ (প্রতিনিধি)
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়ধনা বিল জলমহালটিতে দুটি পাওয়ার পাম্প বসিয়ে ইজারাদার ও তাঁর লোকজন এটির তলা শুকিয়ে গত বৃহস্পতিবার (২১মার্চ) থেকে অবৈধভাব মাছ শিকার করে আসছে বলে অভিযোগ উঠেছে। এই বিষয়টির সত্যতা পেয়ে এই জলমহালটির ইজারা বাতিল করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সহকারী কমিশনার (ভূমির) কাছে গতকাল সোমবার (২৫মার্চ) দুপুরে লিখিত প্রতিবেদন পাঠিয়েছেন উপজেলার জয়শ্রী ইউনিয়ন ভূমি কার্যালয়ের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা।
ইউপি সদস্য মাজহারুল ইসলাম বলেন,জয়ধনা বিল জলমহালটিতে গত বছরও এই মৌসুমে পাওয়ার পাম্প বসিয়ে তলা শুকিয়ে মাছ শিকার করা হয়েছিল। এবারও তাই করা হয়েছে। প্রশাসন ইজারাদারের বিরুদ্ধে কঠোর কোনো ব্যবস্থা না নেওয়ায় এই কার্যক্রম অব্যাহত রয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান বলেন, ইজারার শর্ত ভঙ্গ করায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত একটি প্রতিবেদন আমি পেয়েছি। এটি ইউএনও স্যারের কাছে জমা দেওয়া হবে। ইউএনও মোহাম্মদ গিয়াস উদ্দীন বলেন, প্রতিবেদনটি এখনো হাতে পাইনি। এটি পাওয়ার পর বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2026 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.