প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৯:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২৪, ৯:৪৫ অপরাহ্ণ
ধর্মপাশায় বিশ্ব পানি দিবস উদযাপন উপলক্ষ্যো র্যালি অনুষ্ঠিত

রবি মিয়া ধর্মপাশা প্রতিনিধি
বিশ্ব পানি দিবস উদযাপন উপলক্ষ্যে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরে এক র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে বোসরকারি সংস্থা এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক এই র্যালি আয়োজন করে। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবীর, এলজিইডির উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহাব উদ্দিন, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোকাররম হোসেন, বেসরকারি সংস্থা এশিয়া আর্সেনিক নেট ওয়ার্কের এলাকা ব্যবস্থাপক মধুসূদন দে প্রমুখ।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2026 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.