প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৯:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২৪, ৯:৪৪ অপরাহ্ণ
মাহিমা রেস্টুরেন্টের পক্ষ থেকে সাংবাদিকদের সম্মানার্থে ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে মাহিমা রেস্টুরেন্ট এর পক্ষ থেকে সাংবাদিকদের সম্মানার্থে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর পয়েন্টে অবস্থিত ঐতিহ্যবাহী " মাহিমা রেস্টুরেন্ট" এর পক্ষ থেকে এই প্রতিষ্ঠান এর স্বত্বাধিকারী মোঃ মকবুল হোসেন ভূ্ঁইয়া'র সার্বিক তত্বাবধানে জগন্নাথপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানার্থে ২৫ শে মার্চ রোজ সোমবার এই প্রতিষ্ঠানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার পূর্ব সময়ে বিশেষ মোনাজাত পরিচালনা করেছেন সাংবাদিক আব্দুল ওয়াহিদ।
উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, জগন্নাথপুর প্রেসক্লাব এর সভাপতি শংকর রায়, সাংবাদিক অমিত দেব, সাংবাদিক আব্দুল হাই, সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি, সাংবাদিক জুয়েল আহমদ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব এর সাধারন সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, সাংবাদিক গোবিন্দ, সাংবাদিক আলী হোসেন খান ও সাংবাদিক হিফজুর রহমান তালুকদার জিয়া সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2026 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.