প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৮:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩১, ২০২৪, ১০:২০ অপরাহ্ণ
পূর্ব শত্রুতার জেরে ২ শতাধিক ফলদ গাছ কর্তন

বামনা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বামনায় পূর্ব শত্রুতার জের ধরে রাতের অন্ধকারে বাগানের প্রায় ২ শতাধিক ফলদ গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
২৯ মার্চ, শুক্রবার দিবাগত রাতে উপজেলার ডৌয়াতলা ইউপির খুচনিচোড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় খুচনিচোড়া গ্রামের মৃত মো. অফেজ উদ্দীনের ছেলে হাসান হাওলাদার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
অভিযুক্তরা হলেন, একই গ্রামের প্রতিবেশী মৃত মৃত মজিদ খার ছেলে মোস্তফা খা, জালাল খা ও হানিফ খা।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে অভিযুক্তদের সাথে হাসানের পরিবারের বিরোধ চলে আসছিল। মাঝেমধ্যে অভিযুক্তরা বিভিন্ন ধরনের হুমকি-ধামকি ও বাগানের গাছ কেটে ফেলার হুমকি দিয়ে আসছিলেন। তারই ধারাবাহিকতায় রাতের অন্ধকারে তারা বাগানের কলা ও লেবুগাছ সহ প্রায় ২ শতাধিক ফলদ গাছ কেটে ফেলে।
এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, 'আমরা গাছ কাটার বিষয়ে কোন কিছু জানি না। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে।'
এ ব্যাপারে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মন্ডল জানান, 'এ বিষয়ে এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।'
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2026 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.