রিপন কান্তি গুণ, সিনিয়র নেত্রকোনা জেলা প্রতিনিধি
নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন। উপজেলাবাসীকে প্রার্থিতা জানান দিতে কর্মী-সমর্থকদের নিয়ে মোটরসাইকেল শো-ডাউনকরেছেন চেয়ারম্যান প্রার্থীরা।
বারহাট্টা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলাবাসীকে প্রার্থিতার জানান দিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে নিজের কর্মী-সমর্থক'দের নিয়ে মোটরসাইকেল শো-ডাউন করছেন, চেয়ারম্যান প্রার্থী সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বর্তমান বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল কবির খোকন।
গত ২৮ মার্চ নিজের সমর্থকদের নিয়ে বারহাট্টা আসমা বাজার থেকে প্রায় ৬ শতাধিক মোটরসাইকেল নিয়ে শো-ডাউন শুরু করেন। পরে মোটরসাইকেলগুলো উপজেলার বিভিন্ন এলাকার সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আসমা বাজারে এসে শেষ হয়।
কুশল বিনিময় করেন।
শো-ডাউন শেষে মাইনুল হক কাশেম বলেন, আমি এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছি। এলাকার রাস্তাঘাট উন্নয়নসহ মাদক, সন্ত্রাস, এবং বাল্যবিয়ে নির্মূল করার চেষ্টা করে যাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁচ্ছে দিয়েছি। এলাকায় আমার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। এবারও আমি বিপুল ভোটে জয়লাভ করবো।'
বারহাট্টা সদর ইউনিয়নের বাসিন্দা সুবল সরকার বলেন, এবার দলীয় প্রতীক ছাড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই ভোটারদের কদর বেড়েছে। দল-মত নির্বিশেষে সবাই উপজেলা চেয়ারম্যানদের মোটরসাইকেল শো-ডাউন উপভোগ করছি।
শো-ডাউনে রাস্তায় আটকে থাকা ট্রাকচালক শহিদুল ইসলাম বলেন, মোটরসাইকেল শো-ডাউনের কারণে কিছু সময় বারহাট্টা বাজারে জ্যামে আটকে ছিলাম। এতে তেমন কোন অসুবিধা হয়নি। আমরাও মোটরসাইকেল শো-ডাউনকে স্বাগত জানিয়েছি।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম