
মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।
নড়াইলে সংবাদ সংগ্রহে গিয়ে পুলিশের সামনেই জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চঞ্চল শাহারিয়ার মীমের নেতৃত্বে হামলা ও লাঞ্চনার শিকার হন সময় সংবাদের নড়াইল প্রতিনিধি সজিব রহমান।
বুধবার রাত দেড়টার দিকে নড়াইল সদরের আউড়িয়া মন্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়,স্থানীয় তরিক মন্ডল নামের এক ব্যক্তি ছাত্রলীগ নেতা মীমকে প্রতিবেশী নারীর বাসা থেকে গভীর রাতে বের হতে দেখেন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা বাড়িটিকে ঘিরে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
এ সময় সংবাদ সংগ্রহের জন্য সজিব রহমান ঘটনাস্থলে এলে মীম ও তার অনুসারিরা পুলিশের সামনে তার ওপর হামলা ও লাঞ্চিত করে।
এঘটনায় ঘটনাস্থালে থাকা পুলিশের উপ-পরিদর্শক আমির হোসেন বলেন, আমরা টহলে থাকা অবস্থায় খবর পাই ছাত্রলীগ নেতা মীমের বাড়িতে গন্ডগোল হচ্ছে। ঘটনাস্থলে গেলে তরিক মন্ডল নামের এক ব্যক্তি জানান, গভীর রাতে পাশের বাড়ির এক নারীর রুম থেকে বের হয়ে যেতে দেখেন স্থানীয়রা।
এ সময় স্থানীয়রা বাড়িটি ঘিরে রাখে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। যেহেতু ওই নারীর রুমের ভেতর মীমকে পাওয়া যায়নি তাই কারো অভিযোগ থাকলে থানায় আসতে বলি। তখন সময় সংবাদের নড়াইল প্রতিনিধি সজিব রহমান ঘটনাস্থলে এসে আমার কাছে জানতে চান।
এ সময় আমি তার সঙ্গে কথা বলে গাড়িতে উঠি। আর সজিব রহমান মোটরসাইকেলে উঠে রওনা দিলে পথিমধ্যে তার মোটরসাইকেল থামিয়ে মীম ও তার লোকেরা হামলা ও লাঞ্চিত করেন।
সজিব রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। গিয়ে প্রথমে পুলিশের কাছ থেকে বিষয়টি জানতে চাই।
এ সময় পুলিশ কাওকে আটক না করায় আমরা রওনা দেই। পথিমধ্যে আমার মোটরসাইকেল থামিয়ে মীম ও তার লোকেরা জানতে চান আমি কিভাবে খবর পেয়েছি আর কেনো এখানে এসেছি। এক পর্যায়ে তারা আমার ওপর হামলা চালায়। আমার জামা ধরে টানা হেচরা করে।
পুলিশের সামনে আমাকে গালাগালি ও আমাকে হত্যার হুমকি দেয়।
এ ঘটনায় নড়াইল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন হামলার শিকার সজিব রহমান।
এবিষয়ে নড়াইল পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান বলেন, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হবে।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম