
হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুর পৌর শহর থেকে চরি যাওয়া ৩টি ব্যাটারী চালিত ইজিবাইক (টমটম) গাড়ী নবীগঞ্জ থেকে উদ্ধার করার পাশাপাশি চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
থানা ও স্থানীয় সুত্রে জানাযায়, বিগত ৩ রা মে বিভিন্ন সময়ে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের হেলিপ্যাড, টি এন্ড টি রোড ও পৌর পয়েন্ট এলাকায় প্রধান সড়ক হইতে ৩টি ব্যাটারী চালিত ইজিবাইক (টমটম) গাড়ী চুরি হয়। এই ঘটনায় জগন্নাথপুর উপজেলার নারিকেল তলা গ্রাম নিবাসী মৃত কনাই মিয়ার ছেলে শাহাব উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ এর পরিপ্রেক্ষিতে অত্র থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই মিজানুর রহমান এর নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে নেত্রকোনা জেলার মদন থানার গোবিন্দ শ্রী (শান্তিপাড়া) গ্রাম নিবাসী আব্দুল হাসিম এর ছেলে আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য মোহন আহমদ (২৫) ও সুনামগঞ্জের শাল্লা উপজেলার নারকিলা গ্রাম নিবাসী সফর আলীর ছেলে আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য জুবেদ মিয়া(৩২)কে গ্রেপ্তার করেন। এবং গ্রেপ্তারকৃত মোহন আহমদ ও জুবেদ মিয়ার দেওয়া তথ্যমতে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা মনসুর গ্রামের প্রবাসী এনাম উদ্দিন এর বাড়ীর গ্যারেজ থেকে জগন্নাথপুর হতে চুরি যাওয়া ৩ টি ব্যাটারী চালিত ইজিবাইক (টমটম) গাড়ী উদ্ধার করার পাশা-পাশি চুরির সাথে জড়িত হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মধ্যসমেত গ্রাম নিবাসী মৃত সিরাজ উদ্দিন এর ছেলে আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য রাহেল আহমদ (২৫) ও একই উপজেলার নোয়াগাঁও গ্রাম নিবাসী মৃত শাহাব উদ্দিন এর ছেলে আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য আবু সালেহ (৩৩) কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীদের ৮ ই মে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করে জগন্নাথপুর থানা পুলিশ। আদালত এর বিজ্ঞ বিচারক আসামীদেরকে জেল হাজতে প্রেরন করেছেন। এবং উদ্ধারকৃত ব্যাটারী চালিত ইজিবাইক (টমটম) গাড়ী থানা হেফাজতে রয়েছে।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম