
হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুর এর রানীগঞ্জ বাজার হইতে হলিকোনা পর্যন্ত সংযোগ স্থাপনকারী রানীগঞ্জ -হলিকোনা সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচলে এই সড়ক এর বিভিন্ন অংশে বড়বড় গর্তের সৃষ্টি হয়ে কাদা-পানিতে একাকার হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। যার ফলশ্রুতিতে এই সড়ক দিয়ে চলাচলকারী জনসাধারণ,স্কুল -কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থী সহ অফিসগামী লোকজন চরম ভোগান্তির শিকার হয়ে পড়েছেন।
২২শে মে সরেজমিনে ঘুরে দেখা গেছে ও জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা রানীগঞ্জ বাজার হইতে বাগময়না গ্রাম পর্যন্ত ব্লকের কাজের জন্য পাগলা- জগন্নাথপুর - রানীগঞ্জ - আউশকান্দী আঞ্চলিক মহাসড়ক এর রানীগঞ্জ বাজার এলাকা থেকে রানীগঞ্জ বাজারস্থ খাদ্য গুদাম এর পাশ দিয়ে চলে যাওয়া কাঁচাপাকা সড়ক রানীগঞ্জ -হলিকোনা সড়ক এর উপর দিয়ে প্রতিদিন ৪০/৪৫ টন ওজনের বালু,সিমেন্ট ও মাটি ভর্তি লোড -আনলোড ট্রাক চলাচলের কারনে চলতি বৃষ্টি বাদলের দিনে এই সড়কের বিভিন্ন অংশে বড়বড় গর্তের সৃষ্টি হয়ে কাদা-পানিতে একাকার হয়ে আছে। প্রায়ই সময়ই সড়কের গর্তে ট্রাক আটকা পড়ে যানজটের সৃষ্টি হচ্ছে। যার ফলশ্রুতিতে স্থানীয় জনসাধারণ জনসাধারণ, স্কুল-কলেজ, মাদ্রাসাগামী শিক্ষার্থী ও অফিস গামী লোকজন সহ পথচারীরা চরম ভোগান্তির মধ্য দিয়ে এই সড়ক দিয়ে দৈনন্দিন কাজে চলাফেরা করছেন। প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। এই গ্রামীণ সড়ক এর ৫/৭ টন ওজনের ধারণ ক্ষমতা থাকলেও স্থানীয় সচেতন মহল এর নিষেধাজ্ঞা অমান্য করে ভারী যানবাহন চলাচল করছে। যা দেখার কেউ নেই। বিধায় জনস্বার্থে এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।
এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা আলীনুর,শাহান, সায়েক ও রুবেল সহ একাধিক ব্যক্তি তাদের অভিপ্রায় ব্যক্ত করতে গিয়ে বলেন, রানীগঞ্জ বাজার হইতে বাগময়না গ্রাম পর্যন্ত ব্লকের কাজ হচ্ছে। এই কাজের ঠিকাদার স্বপন হাজীর লোকজন প্রতিদিন অধিক মালামাল বোঝাই ট্রাক এর মাধ্যমে মালামাল নিচ্ছেন।তারা নিষেধ -বাঁধা শুনছেন না। অতিরিক্ত লোডের যানবাহন চলাচল এর কারণে সড়কে বড়বড় গর্তের সৃষ্টি হয়ে চলতি বৃষ্টি বাদলে কাদাপানিতে একাকার হওয়ায় চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। আমাদের তথা সর্বসাধারণের ভোগান্তি নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরদাবী জানাচ্ছি।
এ বিষয়ে জানতে ঠিকাদার স্বপন হাজীর মুঠোফোনে যোগাযোগ করা হলে নেটওয়ার্ক সমস্যার কারণে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে একান্ত আলাপকালে জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন গণমাধ্যমকে বলেছেন, আমাদের এই সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচল করছে বলে স্থানীয় অনেকেই আমাকে ফোনে জানিয়েছেন। এ ব্যাপারে আমাদের নির্দেশনা রয়েছে ৭/৮ টন এর বেশি মালামাল নিয়ে যানবাহন চলতে পারবেনা। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সড়কটি মেরামত করার ব্যাপারে আমি ইউএনও স্যারের সাথে আলাপ করবো।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম