
হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সোবহান এর হজ্ব পালনের লক্ষে সৌদি আরব গমন উপলক্ষে কোশল বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
হজ্ব মুসলিম উম্মাহ'র অন্যতম স্তম্ভ ও মৌলিক ইবাদ। এই হজ্ব পালন এর লক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সোবহান আগামী ৬ ই জুন রোজ বৃহস্পতিবার সন্ধ্যা রাত ৭ ঘটিকার ফ্লাইটে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরব গমনে বাংলাদেশ ত্যাগ করবেন। তাঁর এই গমন উপলক্ষে ৩১ শে মে রোজ শুক্রবার বিকালে স্থানীয় কলকলিয়া বাজারে কোশল বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক এম সাদিকুর রহমান নান্নু, সাংগঠনিক সম্পাদক মোঃ আনিছুর রহমান তুতি, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন কবির, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল ইসলাম লেবু, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোঃ রোকন মিয়া, সহ-সভাপতি মোঃ কামরুল হাসান লিটন ও যুবদল নেতা আনোয়ারুল হক প্রমূখ।
কোশল বিনিময়কালে মোঃ আব্দুস সোবহান সকলের সাথে কোশল বিনিময় করার পাশা-পাশি সকলের দোয়া কামনা করেছেন।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম