
হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে ডলি(৩২) নামক এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। লাশের ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন এর অন্তর্ভুক্ত ঘোষগাঁও গ্রাম নিবাসী মতিন মিয়ার স্ত্রী ডলি বেগম (৩২) প্রতিদিনের ন্যায় গতকাল ২ রা জুন রোজ রবিবার দিবাগত রাত প্রায় ৯ ঘটিকার সময় রাতের খাওয়া শেষে নিজ শয়ন কক্ষের দরজা বন্ধ করেন। রাত প্রায় ১১ ঘটিকার সময় তাঁর স্বামী মতিন মিয়া স্ত্রী ডলি বেগম (৩২)কে অনেক ডাকাডাকি করে কোনও সাড়াশব্দ না পেয়ে তৎক্ষনাৎ এই কক্ষের দরজা ভেঙে মতিন মিয়া রুমে প্রবেশ করে দেখতে পায় গলায় ওড়না পেঁচিয়ে ঘরের তীরের সাথে ঝুলে আছে। তখন মতিন মিয়া ও তার অপর স্ত্রী ডলি বেগম এর মরদেহ মাটিতে নামিয়ে ফেলেন। এই ঘটনার খবর পেয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই সজীব মিয়া ঘটনাস্থলে পৌঁছে নারী পুলিশ এর সহায়তায় মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশের ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেন। ৩ রা জুন রোজ সোমবার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে জগন্নাথপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এই ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করে লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম