
হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
আদালত এর নির্দেশে জগন্নাথপুরের পল্লীতে ৬ দিন পর রিংকু (১৬) নামক এক গৃহকর্মীর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। এবং লাশের ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন এর অন্তর্ভুক্ত সমধল (নোয়াগাঁও) গ্রাম নিবাসী শ্রীকান্ত বিশ্বাস এর ছেলে কিশোর রিংকু বিশ্বাস(১৬) একই ইউনিয়ন এর অন্তর্ভুক্ত সমধল গ্রাম নিবাসী সাবেক ইউপি সদস্য আখলাকুর রহমান ওরফে লুলু মিয়ার ফিসারীতে দীর্ঘদিন ধরে গৃহকর্মী হিসেবে গরুর খামারে গরু রাখালী করতো। এমতাবস্থায় বিগত ২২ শে জুন রোজ শনিবার দুপুর এর দিকে হঠাৎ করে এই গৃহকর্মী টগবগে তরুণ রিংকু বিশ্বাস (১৬) এর ফিসারী পাড়ে রহস্য জনক মৃত্যু হলে প্রশাসনকে না জানিয়ে এই দিনই বিকালে তাকে নিজ গ্রামের শ্মশানে মাটিচাপা দিয়ে সমাহিত করে পরিবার এর লোকজন। খবর পেয়ে ২৩ শে জুন সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল)এএসপি শুভাশিষ ধর সহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তার এই মৃত্যুতে পরিবারের লোকজন ও গৃহকর্তা অর্থাৎ আখলাকুর রহমান ওরফে লুলু মিয়ার পরিবার এর লোকজন এর কথা-বার্তার মধ্যে মিল না থাকায় এই মৃত্যু নিয়ে এলাকায় রহস্য ঘেরা আলোচনা - সমালোচনা সৃষ্টি হওয়ার পাশা-পাশি জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়। এরপর বিগত ২৪ শে জুন নিহত গৃহকর্মী রিংকু বিশ্বাস (১৬) এর বাবা শ্রীকান্ত বিশ্বাস জগন্নাথপুর থানায় অপমৃত্যু মামলা রুজু করেন। মামলার পরিপেক্ষিতে আদালত এর নির্দেশেনা মোতাবেক ২৭ শে জুন বিকালে সুনামগঞ্জের জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রওশন আহমেদ এর উপস্থিতিে শ্মশান থেকে রিংকু বিশ্বাস (১৬) এর লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধর, জগন্নাথপুর থানার ওসি তদন্ত সুশংকর পাল, পুলিশ ফোর্স, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম বকুল, মেম্বার রুবেল মিয়া ও প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
এ ব্যাপারে সুনামগঞ্জের সহকারী পুলিশ (সুপার জগন্নাথপুর) সার্কেল শুভাশীষ ধর গণমাধ্যমকে বলেন, প্রশাসনকে অবগত না করে লাশ সমাহিত করা হয়েছে জানতে পেরে আমরা ঘটনাস্থলে পৌঁছে নিহত রিংকু বিশ্বাস এর বাবার সাথে কথা বলি। তিনি থানায় অপমৃত্যু মামলা রুজু করেছেন। এরই পরিপেক্ষিতে আদালত এর নির্দেশনায় সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রওশন আহমেদ মহোদয় এর উপস্থিতি লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম