বামনা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বামনায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ২০২৪ সালের প্রথম দিনের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ জুন) প্রথম দিন সকাল ১০ টা থেকে ১ টা পর্যন্ত বাংলা (আবশ্যিক) প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলার সরকারি বামনা কলেজের অন্তর্গত হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ভেন্যুতে গিয়ে দেখা যায়, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে এইচএসসি পরীক্ষার লক্ষ্যে সকাল সাড়ে নয়টার দিকে সরকারি নির্দেশনা অনুযায়ী পরীক্ষার্থীদের ছাড়া সকল অভিভাবকদের পরীক্ষা কেন্দ্র থেকে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ঘোষণা অনুযায়ী প্রত্যেক পরীক্ষার্থীকে মোবাইল ফোন ছাড়া তল্লাশীর মাধ্যমে আধাঘন্টা আগে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করানো হয়।
সার্বিক বিষয়ে ভেন্যুর ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘এই ভেন্যুর মোট পরীক্ষার্থী ২১৯ জন। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা চলছে।’
অন্যদিকে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে উপজেলার পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরাগ সাহা।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম