
হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে দুই কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী জুনেদ (২৬) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
আদালত ও পুলিশ সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই সজীব মিয়ার নেতৃত্বে একদল পুলিশ গতকাল ২ রা জুলাই দিবাগত রাত ১১ ঘটিকার সময় জগন্নাথপুর পৌর শহরস্থ পুরাতন সিলেটি বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর পৌর শহরের বাড়ী জগন্নাথপুর নিবাসী আকিল উল্লাহর ছেলে মাদক ব্যবসায়ী জুনেদ আহমদ (২৬) কে দুই কেজি গাঁজা সহ গ্রেপ্তার করেন। এ সময় আরেক মাদক ব্যবসায়ী পালিয়ে গেছে। এই বিষয়ে এসআই সজীব মিয়া বাদী হয়ে পলাতক মাদক ব্যবসায়ী একজন সহ গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী জুনেদ আহমদ এর বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ৩ রা জুলাই সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করে থানা পুলিশ। আদালত এর বিজ্ঞ বিচারক আসামীকে জেল হাজতে প্রেরন করেছেন।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম