
রবি মিয়া ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার জলুষা গ্রামের সামনে থাকা ঠগার হাওরে মাছ শিকার করতে গিয়ে সেখানে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ঝুলে থাকা তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিন্টু মিয়া (২৬) নামের এক জেলে শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে গুরুতর আহত হন। তাঁর বাড়ি উপজেলার চামরদানী ইউনিয়নের জলুষা গ্রামে। ওইদিন সন্ধ্যা সাতটার দিকে মুমূর্ষ অবস্থায় আহত ওই জেলেকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন তাঁর স্বজনেরা। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার চিকিৎসক তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। শনিবার সকালে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ এমরান হোসেন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম