প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ১২:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৯, ২০২৪, ১২:৩৫ পূর্বাহ্ণ
জগন্নাথপুরে ৫ চোর গ্রেপ্তার ও চুরি যাওয়া ফ্রিজ উদ্ধার

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে বাসাবাড়ীতে চুরির ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করার পাশা-পাশি চুরি যাওয়া ফ্রিজ উদ্ধার করেছে থানা পুলিশ।
স্থানীয় ও আদালত সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই শামছুল আরেফিন এর নেতৃত্বে একদল পুলিশ ২৭ জুলাই বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর পৌর শহরের বাড়ী জগন্নাথপুর গ্রাম নিবাসী মৃত নানু মিয়ার ছেলে আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য জগন্নাথপুর থানার চুরির মামলার আসামী ময়না মিয়া (২২), শান্তিগঞ্জ উপজেলার আক্তাপাড়া (শিমুলবাঘ) গ্রাম নিবাসী রফিক মিয়ার ছেলে আক্তার হোসেন (২৮), জগন্নাথপুর উপজেলার নন্দিরগাঁও গ্রামের সমশুর নুরের ছেলে রুবেল মিয়া (৩৫), জামালগঞ্জ উপজেলার মাগুরা গ্রামের মৃত. মতিবুর রহমানের ছেলে লোকমান আহমদ (১৯) ও জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর গ্রাম নিবাসী মৃত গজম্বর আলীর ছেলে জাহাঙ্গীর হাসান (৩০) কে গ্রেপ্তার করার পাশা-পাশি চুরি যাওয়া ফ্রিজ উদ্ধার করেছেন এবং চুরি যাওয়া অন্যান্য সামগ্রী উদ্ধার এর চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃত আসামীদেরকে ২৭ শে জুলাই রোজ শনিবার যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করে থানা পুলিশ। আদালত এর বিজ্ঞ বিচারক আসামীদের জেল হাজতে প্রেরন করেছেন।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2026 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.