প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১০:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩, ২০২৪, ৮:৩৩ অপরাহ্ণ
সুনামগঞ্জ ও দিরাইয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
সারাদেশে ছাত্রজনতার উপর হামলা ও হত্যার প্রতিবাদে সুনামগঞ্জ ও দিরাইয়ে বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেনী পেশার লোকজন বিক্ষোভ মিছিল করেছে।
সারাদেশে ছাত্রজনতার উপর হামলা ও হত্যার প্রতিবাদ এবং ৯ দফা দাবীতে বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের ডাকা বিক্ষোভ মিছিলে মিছিলে মিছিলে জেলা শহর সুনামগঞ্জের রাজপথ ও দিরাই উপজেলা শহর উত্তাল ছিল। ৩ রা আগষ্ট দুপুরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গন থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রত্যেকটি সড়ক প্রদক্ষিণ করে হোসেন বক্স চত্বরে গিয়ে অবস্থান নেয়। এসময় শিক্ষার্থীরা সারাদেশে ছাত্রজনতা হত্যার প্রতিবাদ জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও রাস্ট্র তন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়ার পাশা-পাশি শেখ হাসিনার পদত্যাগ দাবী করে স্লোগান দেন। এই বিক্ষোভ মিছিলে সুনামগঞ্জের বিভিন্ন কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান এর দুই সহস্রাধিক শিক্ষার্থী সহ জেলা শহরের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন। এবং সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা সদরে বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীর ব্যানারে কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন বিক্ষোভ মিছিল করেছেন।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2026 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.