প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৮:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৭, ২০২৪, ১১:২৬ অপরাহ্ণ
জগন্নাথপুরে দুর্বৃত্তের হামলায় যুবক নিহত

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুর এর পল্লীতে রাতের আধাঁরে দুর্বৃত্তের হামলায় আফজল (২৯) নামক এক যুবক নিহত হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, ৫ ই আগষ্ট দিবাগত সন্ধ্যা রাতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত এনায়েত নগর(মল্লিকপাড়া) নিবাসী মল্লিক আকমল মিয়ার ছেলে মল্লিক আফজল মিয়া(২৯) কে একই এলাকার পোস্ট অফিস মার্কেটে দুর্বৃত্তরা কুপিয়ে রক্তাক্ত অবস্থায় পেলে চলে যায়। পরে খবর পেয়ে তার স্বজনরা রাত ৯ ঘটিকার সময় মল্লিক আফজল মিয়া (২৯) এর রক্তাক্ত নিথর দেহ জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবং লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্চ্যুয়ারীতে রাখা হয়। ঘটনার খবর পাওয়ার পরও পরদিন ৬ ই আগষ্ট থানা পুলিশ কর্মবিরতিতে থাকার ফলে ঘটনাস্থল কিংবা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়নি। তবে ৭ ই আগষ্ট জগন্নাথপুর থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশের ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেছে।
এব্যাপারে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তানজিম হোসেন রনি বলেন, ৫ ই আগষ্ট দিবাগত রাত প্রায় ৯ ঘটিকার সময় মল্লিক আফজল মিয়াকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের দেহের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকাকে বলেন, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর মর্চ্যুয়ারীতে রাখা মল্লিক আফজল মিয়ার মরদেহের সুরতহাল রিপোর্ট ৭ ই আগষ্ট তৈরী করার পাশাপাশি লাশের ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2026 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.