প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১১:১১ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৯, ২০২৪, ৯:৫৩ অপরাহ্ণ
পঞ্চগড়ে ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীদের হাতে খাবার তুলে দিলেন ছাত্রনেতা হায়াতুন

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:
ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনা পালাবার পর থেকে প্রায় পাঁচ দিন ধরে অভিভাকহীন রয়েছে পুরো দেশ। এ সময় দেশের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে দেখা গেছে শিক্ষার্থীদের। সারাদেশের ন্যায় পঞ্চগড়ে ও
গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে কমিটি গঠনের মাধ্যমে তারা পাঁচ দিন ধরে এ কাজ করে চলেছেন। তাদের সুশৃঙ্খল এই উদ্যোগে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। তাদের এমন উদ্যোগে স্বাগত জানিয়ে শিক্ষার্থীদের খোঁজখবর নেন পঞ্চগড় নুরজাহান হোটেল এন্ড রেস্তোরাঁর মালিক ও সাবেক ছাত্র নেতা হায়াতুন আলম। আজ শুক্রবার ( ৯ আগস্ট ) দুপুরে শিক্ষার্থীদের মাঝে নিজেই খাবার বিতরণ করেন তিনি। সাবেক এই ছাত্রনেতা বলেন, আমরা কয়েকদিন থেকে দেখছি কোমলমতি শিক্ষার্থীরা সড়কে শৃঙ্খলা বজায় রাখার জন্য ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। আমরা শুরু থেকেই তাদের খোঁজ খবর নিচ্ছি। এবং তাদের পাশে আছি, তাঁদের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2026 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.