প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১১, ২০২৪, ৬:৪১ অপরাহ্ণ
টানা পাঁচ দিন ধরে পঞ্চগড় জেলায় রাত জেগে মন্দির পাহারা দিচ্ছে বিএনপি-জামায়াতের নেতাকর্মী

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠান পালাক্রমে রাত জেগে পাহারা দিচ্ছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। হিন্দুদের মন্দিরসহ বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ থেকে রক্ষা করতে তারা হাতে লাঠি ও টর্চলাইট এবং মুখে বাঁশি বাজিয়ে রাতভর পাহারা দিচ্ছেন। এতে হিন্দুদের মধ্যে আতঙ্কের পরিবর্তে স্বস্তি ফিরেছে । বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুথানে সোমবার (৫ আগস্ট) দুপুরে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পঞ্চগড়ের জেলা শহর সহ বিভিন্ন স্থানে হামলা, ভাংচুর, আগ্নিসংযোগ ও লুটপাট চলে। এতে জেলার সর্বত্র উদ্বেগ-উৎকন্ঠা ও আতংক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মাঝে। এসময় বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের ধামের হাট এলাকা দিয়ে জেলার বাইরে থেকে কিছু হিন্দু ধর্মাবলম্বী ফেসবুক ও ইউটিউবে প্রচারিত গুজবে বিশ্বাস করে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছেন। এলাকাবাসী জানিয়েছে বিষয়টির কোন সত্যতা নেই। হিন্দু ধর্মাবলম্বী গ্রামবাসী নিরাপদে আছেন বলে তারা জানিয়েছেন।
হিন্দুদের সব প্রকার ভয়-ভীতি দূর করার জন্য বিএনপির এক সাবেক ছাত্রনেতা হায়াতুন আলম বাড়িতে বাড়িতে গিয়ে মতবিনিময় করেন। এবং তিনি বলেন, “আমাদের সকল জনশক্তিকে সংখ্যালুগুদের বাড়িঘর ও ধর্মীয় উপাসনালয় রক্ষায় পাহারায় রয়েছে। তারা বাড়ি বাড়ি গিয়ে তাদের আশ্বস্ত করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এসব কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2026 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.