প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১১:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১২, ২০২৪, ৯:১৬ অপরাহ্ণ
জগন্নাথপুরে কর্মস্থলে ফিরেছেন পুলিশ সদস্যরা

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
ছয় দিন পর কর্মবিরতি প্রত্যাহার করে জগন্নাথপুর কর্মস্থলে ফিরেছেন পুলিশ সদস্যরা। জনমনে স্বস্তি ফিরে এসেছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রজনতার তোপের মুখে বিগত ৫ ই আগষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও পালিয়ে দেশ ছাড়ার পর বিগত ৬ ই আগষ্ট থেকে পুলিশের ১১ দফা দাবী বাস্তবায়নে দেশ ব্যাপী পুলিশ বাহিনী কর্মবিরতি পালন করে আসছিল। গতকাল ১১ ই আগষ্ট দিবাগত রাতে কেন্দ্রীয় ভাবে কর্মবিরতি প্রত্যাহারে সিদ্ধান্তে দেশের অন্যান্য অঞ্চলের মতো সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ ১২ ই আগষ্ট কর্মস্থলে ফিরে কাজ শুরু করেছে। যার ফলশ্রুতিতে জনমনে স্বস্তি ফিরে এসেছে।
এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2026 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.