প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৭:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৫, ২০২৪, ১০:১১ অপরাহ্ণ
জগন্নাথপুরে পরিস্কার-পরিছন্নতা করলেন শিক্ষার্থীরা

এই
হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
সু-স্বাস্থ ও সুন্দর এলাকা নিশ্চিত করনে জগন্নাথপুর এর কলকলিয়ায় শিক্ষার্থীরা পরিস্কার-পরিছন্ন অভিযান পরিচালনা করেছেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর চলমান কার্যক্রমে সার্বক্ষনিক অংশ গ্রহনকারী সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা কলকলিয়া এলাকার অর্থাৎ সড়ক ও বাজার এর সৌন্দর্য বর্দ্ধনে এবং সু-স্বাস্থ্য নিশ্চিত করনে ১৫ ই আগষ্ট কলকলিয়া বাজার ও আশপাশের সড়কের ফুটপাতের ময়লা আবর্জনা পরিস্কার পরিছন্নতা অভিযান পরিচালনা করেছেন। এই কার্যক্রম চলমান থাকবে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। তাদের এই কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।
এব্যাপারে শিক্ষার্থী সোলেমান, নাঈম, লিমন, সজীব, ফাহিম ও লিমন আহমেদ সহ অনেকই তাদের অভিপ্রায় ব্যাক্ত করতে গিয়ে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকাকে বলেন, নতুন বাংলাদেশের রূপকার ছাত্রজনতা। সেজন্য আন্দোলনের প্রথম ধাপ সফল সম্পূর্ণ হওয়ায় দ্বিতীয় ধাপে রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবেই পরিষ্কার পরিচ্ছন্নতার এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পূর্বে সরকারের সংস্লিষ্ট উদ্যোগ না থাকায় ময়লা আবর্জনা স্তূপে পরিণত হয় দেশের সব বাজার ও গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো। তাই আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে আমাদের বাজারের রাস্তা, স্কুল-কলেজ এবং খেলার মাঠ পরিষ্কার করার কার্যক্রম শুরু করেছি। রাস্ট্র সংস্কারে আমাদের কার্যক্রম চলমান থাকবে।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2026 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.