প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ২:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৬, ২০২৪, ৭:১৬ অপরাহ্ণ
ধর্মপাশায়, বরইহাটি গ্রামের সাদেক মিয়ার বিরুদ্ধে জোরপূর্বক ভাবে গাছ কেটে নেওয়া অভিযোগ।

রবি মিয়া ধর্মপাশা সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার ৩ নং পাইকুরাটি ইউনিয়নের বরইহাটি গ্রামের সাদেক( ৫২) রতন (৫০)উভয় পিতা :আব্দুল মালেক, অমর (২২) পিতা :সাদেক মিয়া, এই ৩ জনের বিরুদ্ধে রেকর্ডীয় জমি থেকে জোরপূর্ব ভাবে গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে, বাদী সোহেল মিয়া বলেন, এই জমি আমার পৈএিক রেকর্ডীয় দখুলিও ভূমি, আমরা পুরুষানু ক্রমে সর্বজন এই রেকর্ডীয় জমি ভোগ দখলে করিয়া আসিতেছি,বিবাদীগণ অত্যন্ত উগ্র, পরধন লোভী প্রকৃতির লোক , বিবাদীগণ ভুমি সংক্রান্তের বিরোধী সৃষ্টি করিয়া আমাদেরকে অত্যাচার উৎপীড়ন সহ বিভিন্ন জাতের গাছ গাছরা কাটিয়া চরম ক্ষতি সাধন করিয়া আসিতেছে, বর্তমানে সকল বিবাদীগণ অন্যায় ভাবে আমাদের উপর অত্যাচার করে, এবং রেকর্ডিং ভুমি হইতে আমাদেরকে উচ্ছেদ বা বেদখল করার ষড়যন্ত্রের লিপ্ত থাকিয়া জোর পূর্বক ভাবে দখল করিয়া নেওয়ার পাঁয়তারা করতে থাকে, সকল বিবাদীগণ গাছ কাটার সরজামাদি নিয়ে রেকডীয় ভূমিতে আসিয়া আমাদের ৪ থেকে ৫ টি রেন্টি গাছ অন্যায় ভাবে কাটিয়ে থাকিলে আমি বাধা নিষেধ করি, ইহাতে সকল বিবাদীগণ বাধা নিষেধ অমান্য করে উত্তেজিত হইয়া আমাকে অকথ্য ভাষায় গাল মন্দ করিতে থাকে, আমি প্রতিবাদ করায়, বিবাদীগণ আমাকে আঘাত করিতে চাইলে, তৃতীয় পক্ষ লোকজনের সহায়তা আমি রক্ষা পাই, সোহেল মিয়া বলেন তাদের যে ধরনের টানটান উত্তেজনা ভাব,তাতে যেকোনো মুহূর্তে রেকর্ডিং ভূমিকে
কেন্দ্র করিয়া বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে ,এই বিষয়ে ধর্মপাশা থানার এস আই সুসেন চন্দ্র দাসের কাছে জানতে চাইলে, তিনি বলেন, বড়রহাটি গ্রামের মেম্বার সাহেবকে বলেছি এই বিষয়টা দেখার জন, এই অভিযোগটি তদন্ত প্রক্রিয়া দিন।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2026 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.