
হাসানুজ্জামান সিদ্দিকী হাসান জলঢাকা নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় শহর ও গ্রাম রক্ষায় শৌলমারী ইউনিয়নের বানপাড়া হতে বালাগ্রাম ইউনিয়নের
গোলমুন্ডা ঘাটের পার ব্রীজ পর্যন্ত
বুড়ি তিস্তা নদীর আট কিলোমিটার এলাকা জুড়ে নির্মাণ করা হয়েছে শহর রক্ষা বাঁধ।
তবে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বাধ নির্মাণ করার পর গত বছরের শেষের দিক থেকে বর্তমান বছরের মাঝামাঝি সময়ের মধ্যে বাধটিতে চলাচলের জন্য সংস্কার ও মেরামতের পর গত দুই তিনমাস আগে বৃষ্টির কারনে বাধের একাধিক স্থানে দেবে ও ধসে যাওয়ার পর আবারও সংস্কার ও মেরামত করে কিন্তু গত কিছুদিন আগের বৃষ্টির কারনে আবারও বাঁধের সড়কের একাধিক স্থান দেবে ও ধসে যাওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পরেছে।
এতে করে ভারি বর্ষণসহ উজানের ঢল সামাল দেওয়ার ক্ষমতা হারিয়েছে বাঁধটি। ফলে বর্ষা মৌসুম ও বৃষ্টি এলেই আতঙ্কিত হয়ে দিন পার করেন নদী তীরের মানুষ।
ফলে গত কয়েকমাস ধরে এমন অবস্থায় থাকলেও সংস্কার, এবং মেরামতের কোনো উদ্যোগ নেয়নি পানি উন্নয়ন বোর্ড ।
বাঁধসংলগ্ন এলাকার মানুষের দাবি, নদীর পানি বৃদ্ধি পেলেই বাধ ভেঙে পানি লোকালয়ে প্রবেশ করে তলিয়ে যেতে পারে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নীলফামারীর জলঢাকা উপজেলার শৌলমারী ইউনিয়নের বানপাড়া হতে বালাগ্রাম ইউনিয়নের গোলমুন্ডা ঘাটের পার ব্রীজ পর্যন্ত বুড়ি তিস্তা নদীর আট কিলোমিটার এলাকা জুড়ে নির্মাণ করা বাধের বেশ কিছু জায়গায় ভঙ্গুর সিসি ব্লক আর বালু মাটি সরে বাঁধ ভেঙে ও দেবে গেছে।
এলাকাবাসী আরো জানান কেউ বাধটি ঠিক করতে আসে না। তাই বাধটি সংস্কার ও মেরামতের দাবী করেন।
জাহাঙ্গীর নামে আনছার হাট আজিজার চেয়ারম্যানের ঘাট এলাকার বাসিন্দা জানান, গত ছয় মাস ধরে বাঁধের সড়কের এমন বেহাল দশা।
বাঁধ সংস্কার ও মেরামত করা না হলে এলাকাবাসী চলাচল বন্ধ সহ বিপদে পড়বেন বলে জানান তিনি।
বর্তমানে বাধটি সংস্কার বা মেরামত করার জন্য দাবী জানিয়েছেন ওই এলাকার ইউনিয়ন পরিষদের সদস্য
শৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামান বাঁধ সংস্কারে কার্যকরী উদ্যোগ গ্রহন না করায় ক্ষোভ প্রকাশ করে বলেন ।
,আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি এবং জরুরি ভিত্তিতে বাঁধ রক্ষা করার জন্য আহবান জানিয়েছি।
এদিকে, পানি উন্নয়ন বোর্ড ডালিয়া বিভাগের নির্বাহী প্রকৌশলী আফাসউদ্দৌলা বলেন, ক্ষতিগ্রস্ত বাঁধগুলো সংস্কার বা পুণঃনির্মাণ সহ বিভিন্ন প্রকল্প প্রণয়ন করে প্লানিং কমিশনে পাঠানো হয়েছে। অনুমোদন হলে সেগুলোর কাজও শুরু হবে
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম