প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১০:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২, ২০২৪, ৮:৩৯ অপরাহ্ণ
জলঢাকায় তিস্তা বাচাঁও, নদী বাচাঁও সংগ্রাম পরিষদের মানব বন্ধন ও স্বারকলিপি প্রদান।

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় তিস্তা বাচাঁও, নদী বাচাঁও সংগ্রাম পরিষদের মানব বন্ধন ও প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।
বুধবার দুপুরে তিস্তা নদীর ভাঙ্গন থেকে রক্ষা,ও তিস্তা নদীর সুরক্ষায় বিজ্ঞানসম্মতভাবে তিস্তার মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন সহ ৬ দফা দাবিতে পৌর শহরের জিরো পয়েন্ট মোড়ে তিস্তা বাচাঁও, নদী বাচাঁও সংগ্রাম পরিষদের উদ্দ্যোগে ঘন্টা ব্যাপী মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ মানববন্ধন ও সমাবেশ তিস্তা পারের বিভিন্ন পেশা শ্রেনীর মানুষ অংশগ্রহণ করেন।
এ মানব বন্ধন ও সমাবেশ তিস্তা বাচাঁও, নদী বাচাঁও সংগ্রাম পরিষদের ষ্টান্ডিং কমিটির সদস্য মোছাঃ মনজিলা মোস্তারী সুমির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জলঢাকা উপজেলা শাখার প্রধান সমন্বয়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গেলাম পাশা এলিচ, বক্তব্য রাখেন সমন্বয়ক জাহাঙ্গীর রহমান,আব্দুল মালেক,সদস্য শফিকুল ইসলাম সপু, এটিএম আসাদুজ্জামান, মাহিদুল ইসলাম,এনামুল হক,মকবুল হোসেন,
প্রমুখ।
মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন আমরা রিলিফ চাইনা , তিস্তা নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করতে নদী খনন করে দুই তীর রক্ষাসহ বন্যা ও ভাঙ্গনের হাত থেকে বাঁচাতে হবে । তিস্তা নদীর ড্রেজিং ও খনন করে কোটি মানুষের দুঃখ গোছানোর পরিকল্পনা হাতে নিয়েছিল আ' লীগ সরকার। এ মহা পরিকল্পনা বাস্তবায়ন হলে পরবর্তী পাঁচটি জেলা সহ নীলফামারীর জলঢাকা আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে। বদলে যাবে এ অঞ্চলের মানুষের জীবনযাত্রা। তাই তিস্তা নিয়ে মহাপরিকল্পনা বাস্তবায়নের দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা প্রধান উপদেষ্টার কাছে জোর দাবি জানাচ্ছি।
পরে ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুসের বরাবর একটি স্মারকলিপি জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার জি আর সারোয়ারের কাছে প্রদান করেন।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2026 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.