প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৮:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৮, ২০২৪, ৬:২০ অপরাহ্ণ
জগন্নাথপুরের এক শিশু চারদিন ধরে নিখোঁজ

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরের ১৩ বছর বয়সী সোহাগ নামক এক শিশু তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত সাদিপুর গ্রাম নিবাসী মোঃ কমর উদ্দিন এর শিশু ছেলে সোহাগ মিয়া(১৩) বিগত ৪ ই অক্টোবর সকালে নিজ বাড়ী থেকে বের হয়ে আর বাড়ী ফিরেনি। পরিবার লোকজন অনেক খোঁজাখুঁজি করেও আজো অবদি তার কোনো সন্ধান পাননি। তাই কোনো সুহৃদ ব্যক্তি নিখোঁজ এই শিশু সোহাগ (১৩) এর সন্ধান পেলে নিম্নের মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য তার বাবা কমর উদ্দিন আকুল অনুরোধ জানিয়েছেন। যোগাযোগ এর মোবাইল নাম্বার- 01764565613.
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2026 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.