প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৭:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২৪, ৬:৩০ অপরাহ্ণ
প্রকাশিত হয়েছে শারদ সংকলন ‘আনন্দময়ীর আগমনে’ এর ১৩তম বর্ষ সংখ্যা

সালেহ আহমদ (স'লিপক):
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুটিশ্বর দাশ স্মৃতি সাহিত্য পরিষদ থেকে শারদ সংকলন ‘আনন্দময়ীর আগমনে’ এর ১৩তম বর্ষ সংখ্যা প্রকাশিত হয়েছে। তরুণ লেখক ও গবেষক রত্নদীপ দাস রাজুর সম্পাদনায় ২০১২ ইংরেজি থেকে ‘আনন্দময়ীর আগমনে’ নিয়মিত প্রকাশিত হয়ে আসছে।
এবারের সংখ্যায় বাংলা উপন্যাসের জনক, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিখ্যাত আর্টিক্যাল ‘দুর্গা’ ভিন্নমাত্রা যোগ করেছে। এছাড়াও দেশবরেণ্য লেখক অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য, অধ্যাপক ড. কুশল বরণ চক্রবর্তী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক মতিয়ার চৌধুরী সহ অনেক জ্ঞানীগুণী কবি লেখকের প্রবন্ধ-নিবন্ধ ও কবিতা ‘আনন্দময়ীর আগমনে’ সংকলনে স্থান পেয়েছে।
উল্লেখ্য, নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কুটিশ্বর দাশ স্মৃতি সাহিত্য পরিষদ সাহিত্য, প্রকাশনা ছাড়াও প্রতিষ্ঠালগ্ন থেকে নবীগঞ্জ উপজেলাব্যাপী বিভিন্ন শিক্ষা, সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2026 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.