
উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম এমুর বিরুদ্ধে প্রায় দেড় বছরে ভিডব্লিউবির ৮১ হাজার কেজি চাল আত্মসাধের অভিযোগ উঠেছে । আশরাফুল আলম এমু দেবিগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান সেই সাথে দেবীগঞ্জ উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ছিলেন। আশরাফুল আলম ইমু বর্তমানে সরকার পতনের পর থেকেই পলাতক রয়েছে।
গত বছরের জানুয়ারি মাস থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত প্রায় ১৮ মাসে
১৫০ জন কার্ডধারী গরিব মানুষ
প্রায় তাদের অনুকূলে ৮১ হাজার কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ভুক্তভোগীদের ভাষ্য এ ইউনিয়নের চেয়ারম্যান এ চাল বিতরণ না করে নিজে আত্মসাৎ করেছেন। এ বিষয়ে দ্রুত তদন্ত করে সঠিক ব্যবস্থা নিতে দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।
জানা গেছে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ভিডব্লিউবির চাল গরিব দুস্থদের মাঝে বিতরণ করা হয়। প্রতি কার্ডধারীকে মাসে ৩০ কেজি হারে চাল দেওয়া হয়। দেবীগঞ্জ সদর ইউনিয়নে এ কর্মসূচির আওতায় ৭৩৮ জন কার্ডধারী রয়েছেন। খাদ্য গুদাম থেকে চাল উত্তোলন করে চেয়ারম্যান পরিষদ থেকে চাল বিতরণ করবেন। সঠিকভাবে চাল বিতরণের জন্য ট্যাগ অফিসার হিসেবে দেওয়া হয়েছে ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা গোলাম রব্বানীকে। এ চাল বিতরণে মাসের পর মাস চেয়ারম্যান অনিয়ম-দুর্নীতি করে আসলেও তার কোন খবর রাখেননি ট্যাগ অফিসার।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম