প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৯:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৭, ২০২৪, ১১:১৪ অপরাহ্ণ
পঞ্চগড়ে ট্রেনে কাটা পড়ে নবম শ্রেণী স্কুলছাত্রের মৃত্যু

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ে ট্রেনে কাটা পড়ে অন্তর রায় (১৫) নামে এক নবম শ্রেণীর স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার মাগুরা সেনপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে।
অন্তর মাগুরা ইউনিয়নের ধনীপাড়া এলাকার বীরেন চন্দ্র রায় ছেলে। সে পঞ্চগড় করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনে নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা কাছ থেকে জানা যায় , দুপুরে কাঞ্চন কমিউটার নামে একটি লোকাল ট্রেন পঞ্চগড় রেলওয়ে স্টেশনে আসছিল। সেনপাড়া এলাকায় স্কুলের পোশাকসহ কাঁধে স্কুল ব্যাগ নিয়ে রেললাইনে দাঁড়িয়ে ছিল অন্তর। ট্রেনের চালক হর্ন বাজালেও সড়ে যায়নি সে। এক পর্যায়ে ট্রেনের নিচে কাঁটা পড়ে তার মৃত্যু হয়। তবে এই বিষয়ে পঞ্চগড় সদর থানা ওসি এসএম মাসুদ বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছেন। তবে দুর্ঘটনা যেহেতু রেল লাইনে। এজন্য সুরতহাল, ময়নাতদন্তসহ যাবতীয় কার্যক্রম রেল পুলিশ সম্পন্ন করবে। পঞ্চগড় রেলওয়ে স্টেশন মাস্টার মাসুদ পারভেজ বলেন, রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল করেছেন। ময়নাতদন্তসহ পরবর্তী আইনি কার্যক্রম শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2026 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.